বুধবার ৩০ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক

সিলেট জেলা প্রতিনিধি: ২৭ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫৬ এ.এম

সিলেট ছবি: সিলেট জেলা প্রতিনিধি

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এসব এলাকার যোগাযোগব্যবস্থা, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নবাসীর আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী বলেন, রাজাগঞ্জ রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির অন্যতম একটি এলাকা। তবে এখানে আসার পথে রাস্তাঘাটের বেহাল অবস্থা দেখে তিনি কষ্ট পেয়েছেন। পিছিয়ে পড়া এলাকাগুলোর উন্নয়নে বিশেষ নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজাগঞ্জের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন।

 

তিনি বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো সড়ক যোগাযোগ নিশ্চিত হলে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের সুযোগ-সুবিধা বাড়ে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিও গতিশীল হয়। তাই রাজাগঞ্জসহ পিছিয়ে থাকা এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

 

মন্ত্রী আরও বলেন, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

 

রাজাগঞ্জের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এ সময় কানাইঘাটের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সালসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

news image

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

news image

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

news image

নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

news image

মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

news image

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন

news image

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

news image

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু

news image

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান

news image

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

news image

ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার

news image

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রামে ২৭ বছর ধরে মানবেতর জীবন, দুর্ভোগে ১১০০ মানুষ

news image

আল-আরব বলো গানে সৌদি আরবের নাম পরিবর্তনের আহ্বান

news image

অসুস্থ সাংবাদিক আব্দুল করিম রিপনকে দেখতে গেলেন শ্রমিক দল নেতৃবৃন্দ

news image

পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, ছেলের ফাঁসির দাবিতে মানববন্ধন

news image

পুঙ্গলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বাবুল আক্তারের

news image

পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে সরকার বিশেষ নজর দিচ্ছে: কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক

news image

ঘুমধুম সীমান্তের আমবাগানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

news image

হোয়াইক্যংয়ের মিনাবাজার আশ্রয়ণ প্রকল্পে মসজিদ নির্মাণে সহযোগিতা চান স্থানীয়রা

news image

চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, যুবকের ৬ মাসের কারাদণ্ড

news image

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান

news image

অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া

news image

ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে

news image

নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা