মঙ্গলবার ১৩ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ১২ অক্টোবার ২০২৬ ০৬:৫৯ পি.এম

শ্রীমঙ্গল ছবি:রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কামাল দেওয়ানকে সভাপতি, মোহাম্মদ মামুন মিয়াকে সাধারণ সম্পাদক এবং সোহেল কবিরকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট রূপগঞ্জ থানা কমিটি ঘোষণা করা হয়।

 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চন বাজারের পায়রা টাওয়ারের চতুর্থ তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

রূপগঞ্জ থানা কমিটির সভাপতি পল্লী চিকিৎসক কামাল দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মো. সবুজ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলভিটা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মোফাজ্জেল হোসেন স্বপন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির ঢাকা বিভাগীয় সভাপতি এম সাইজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আলী আরশাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহ আলম চিশতি, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, ঢাকা বিভাগের সহসাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম এবং নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এ রশিদ।

 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা মাহাবুবুর রহমান।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন আল-রাফি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সমিতির রূপগঞ্জ থানা শাখার উপদেষ্টা আব্দুল মতিন, ৭১ টিভির সাংবাদিক রিয়াজ হোসেন খান, সোনারগাঁও থানা কমিটির সভাপতি শচীন বিশ্বাস, ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. কাজল, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম দুলাল এবং আড়াইহাজার থানা কমিটির সভাপতি কবির হোসেনসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পল্লী চিকিৎসক এবং হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

আয়োজকেরা জানান, পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

 

সম্মেলনে পেশাগত দায়িত্বশীলতা, রোগীদের সঙ্গে যথাযথ আচরণ এবং সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত কার্যক্রমকে আরও সুসংগঠিত করার বিষয়েও আলোচনা হয়।

আরও খবর

news image

শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি

news image

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

news image

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

news image

মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক

news image

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

news image

কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

news image

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

news image

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

news image

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

news image

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

news image

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

news image

ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

news image

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার

news image

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

news image

নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

news image

কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়

news image

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

news image

নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি

news image

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

news image

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

news image

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ