মঙ্গলবার ১৩ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: ১২ অক্টোবার ২০২৬ ০৬:৩৯ পি.এম

শ্রীমঙ্গল ছবি: বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

 


 

বরগুনার বেতাগী উপজেলার ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে সুলতান চৌকিদারের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন বিবিচিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রত্যাশী ড. আব্দুস সালাম (রেজাউল করিম)।

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, তাঁদের প্রতি সমবেদনা জানান এবং নিজের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পরিবারটির পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন।

 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর ড. আব্দুস সালাম (রেজাউল করিম) সাংবাদিকদের বলেন, “আমি এই ইউনিয়নের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চাই। স্থানীয় জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিলে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব।”

 

নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ইউনিয়নকে মাদকমুক্ত করা, বেকারত্ব দূরীকরণ, সামাজিক উন্নয়ন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে কাজ করা তাঁর প্রধান অঙ্গীকার। ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে তিনি কাজ করতে চান বলেও জানান।

 

এদিকে অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে আর্থিক সহায়তা পেয়ে পরিবারটি কিছুটা স্বস্তি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

স্থানীয়দের মতে, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটির পুনর্বাসনে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

আরও খবর

news image

শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি

news image

সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

news image

শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন

news image

মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক

news image

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

news image

কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ

news image

রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

news image

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

news image

বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম

news image

পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

news image

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

news image

ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ

news image

দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার

news image

নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

news image

নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ

news image

কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়

news image

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

news image

নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি

news image

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

news image

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

news image

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ