কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ১২ অক্টোবার ২০২৬ ০৭:০৬ পি.এম
ছবি: কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালীগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে বক্তারপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আকন্দ ফারুক, সংরক্ষিত আসনের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আখিঁ মোতালিব, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিজুল ইসলাম দর্জি, সাধারণ সম্পাদক মাসুদুল কবির (নাঈম), ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আশরাফ (নাহিদ) এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রবর্তিত একটি ডিজিটাল সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে একটি সমন্বিত ডাটাবেজের আওতায় এনে সরাসরি আর্থিক সহায়তা ও ভর্তুকি মূল্যে খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার থেকে কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেরুয়া গ্রামে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
সুষ্ঠু ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার
নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ