শ্রীমঙ্গলের সময়

সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান

বিশ্ব · 2026-11-29T13:59:00.000000Z · ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে সেনাসদস্য মোতায়েন করছে পাকিস্তান। নতুন নিরাপত্তা উদ্বেগের মধ্যে দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

বুধবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, শনিবার সৌদিগামী সেনাসদস্যদের বিদায় জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে সম্মত প্রতিশ্রুতি ও বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবের ভূখণ্ডে মোতায়েন করা সেনাসদস্যরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

পাকিস্তানের সামরিক বাহিনী আরও জানায়, এই সেনা মোতায়েন সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় দেশটির প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির প্রতিফলন। একই সঙ্গে ইসলামের পবিত্রতম দুই স্থান মক্কা ও মদিনার পবিত্রতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকারও এর মাধ্যমে তুলে ধরা হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত