শ্রীমঙ্গলের সময়

শ্রীবরদীতে সীমান্তে অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান

সারাদেশ · 2026-11-29T13:24:23.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সীমান্ত এলাকায় অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘সোমেশ্বরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

এ সময় বক্তারা সীমান্তকে ব্যবহার নাশকতা সৃষ্টি, অবৈধ অনুপ্রবেশ বন্ধ, মানবপাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

কমিটির মুখ্য উপদেষ্টা মাহমুদুল হক রুবেল বলেন, সীমান্তে যেকোনো ধরনের অরাজকতা প্রতিরোধ করা হবে। এই সীমান্ত ব্যবহার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এলাকার সচেতন মহল একসাথে মোকাবিলা করব। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ ছাড়াও সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও অরাজকতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ, সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খান, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রহিম দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত