শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জের আলিম পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তন করল মাদ্রাসা শিক্ষা বোর্ড

শিক্ষা · 2026-11-29T14:06:00.000000Z · ডেস্ক রিপোর্ট

২০২৬ সালের আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার পরীক্ষার্থীদের কেন্দ্র পরিবর্তন করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে তাদের পরীক্ষা মাদারীপুর জেলার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

গোপালগঞ্জ জেলার ২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গোপালগঞ্জ জেলার পরিবর্তে মাদারীপুর জেলার কেন্দ্রে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২৯ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিটি গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বোর্ডের চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে। অনিবার্য কারণবশত গোপালগঞ্জ জেলার আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া কেন্দ্রের পরিবর্তে মাদারীপুর জেলার আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষাকেন্দ্রে গোপালগঞ্জের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

ফলে গোপালগঞ্জ জেলার আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে মাদারীপুর জেলার কেন্দ্রে যেতে হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত