প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন, কোন দিন কোন পরীক্ষা?
শিক্ষা · 2026-11-29T14:12:00.000000Z · ডেস্ক রিপোর্ট
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চার দিন এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন একটি করে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
রোববার (২৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশোধিত সূচি অনুযায়ী, ২৮ ডিসেম্বর বাংলা, ২৯ ডিসেম্বর ইংরেজি এবং ৩০ ডিসেম্বর প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শেষ দিন ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি হলো—
২৮ ডিসেম্বর: বাংলা
২৯ ডিসেম্বর: ইংরেজি
৩০ ডিসেম্বর: প্রাথমিক গণিত
৩১ ডিসেম্বর: বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান
সংশোধিত সূচি অনুযায়ী, চার দিনের এ পরীক্ষায় প্রাথমিক বৃত্তিপ্রত্যাশী শিক্ষার্থীরা অংশ নেবে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম