শ্রীমঙ্গলের সময়

ঝিনাইগাতীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

সারাদেশ · 2026-11-29T13:23:27.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২৮ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার খাটুরি গ্রামের আব্দুল কাদিরের ছেলে আলমগীর হোসেন (২৯) ও তাঁর স্ত্রী আতিকুর নাহার আখি (২৪)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল শনিবার দুপুর দেড়টার দিকে ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাঁও (টাঙ্গাইলেপাড়া) গ্রামের লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ ওই স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. দিদারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক পাচার রোধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত