শ্রীমঙ্গলের সময়

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে প্রশাসনের অভিযান: ৬ অবৈধ ঘের উচ্ছেদ, ২৫ রিং জাল জব্দ

সারাদেশ · 2026-11-18T10:24:34.000000Z · স্টাফ রিপোর্টার


​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ শিকার রোধে তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে ৬টি অবৈধ ঘের উচ্ছেদ এবং ২৫টি ক্ষতিকর রিং জাল জব্দ করা হয়েছে।
​বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তিতাস নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম।
​অভিযানে যা জব্দ ও ধ্বংস করা হয়েছে:
​অবৈধ ঘের উচ্ছেদ: নদী দখল করে তৈরি করা ৬টি অবৈধ ঘের বা দলকাটা উচ্ছেদ করা হয়​জাল জব্দ: মাছ শিকারের কাজে ব্যবহৃত ২৫টি অবৈধ রিং জাল জব্দ করা হয়।​জরিমানা: অবৈধ রিং জাল ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকারের দায়ে এক ব্যক্তিকে আটক করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাকে ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়।
​জাল পুড়িয়ে ধ্বংস: জব্দকৃত ২৫টি রিং জাল পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
​উপস্থিত ছিলেন যারা:
​অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আক্কাছ আলী​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন ভূঞা​নবীনগর থানা পুলিশ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা।
​স্থানীয় সচেতন মহল মনে করেন, তিতাস নদীর জীববৈচিত্র্য ও দেশীয় প্রজাতির মাছের প্রজনন অক্ষুণ্ণ রাখতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের এ ধরনের সাহসী উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। নদী বাঁচলে মাছ বাঁচবে এবং রক্ষা পাবে আমাদের মৎস্যসম্পদ—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার জোরালো দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত