শ্রীমঙ্গলের সময়

রাজশাহীর বিভাগের সেরা বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি জিয়াউর রহমান

সারাদেশ · 2026-11-16T13:37:21.000000Z · পাবনা জেলা প্রতিনিধি


রাজশাহী বিভাগের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা জেলার ফরিদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বনওয়ারীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’-এর ম্যানেজিং কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান। তাঁর এই চমৎকার অর্জনে বিভিন্ন মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাবনা থেকে ছাবেদুল সরকারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে উঠে এসেছে বিস্তারিত।​সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবনির্বাচিত সভাপতি সহকারী অধ্যাপক মো: জিয়াউর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুর রব, সহ-সভাপতি মো: আমিনুল হক সাবেরী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
​শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার প্রত্যয়
​পরিচিতি সভায় নতুন সভাপতি মো: জিয়াউর রহমান বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত অগ্রযাত্রায় শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সাথে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই এই প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করা হবে।
​তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়ালেখার প্রতি তাদের আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানো, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা, সহশিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও যুগোপযোগী করার ক্ষেত্রে তাঁর বিশেষ উদ্যোগ থাকবে। নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষার মান এবং সার্বিক পরিবেশ উন্নত রাখতে সচেষ্ট থাকবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত