শ্রীমঙ্গলের সময়

টেকনাফের হোয়াইক্যং মিনা বাজার পশ্চিম সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

সারাদেশ · 2026-11-14T06:18:03.000000Z · সিনিয়র রিপোর্টার


​কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের আরসিসি ঢালাই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ কয়েক যুগ ধরে কাঁচা ও কাদামাটির রাস্তার কারণে দুর্ভোগ পোহানো এলাকাবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।​শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পক্ষে সড়কটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ হাসান সিদ্দিকী।​উদ্বোধনকালে টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণি, জোনায়েদ আলী চৌধুরীসহ বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।​স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিনা বাজার পশ্চিমপাড়া সড়কটি কাঁচা অবস্থায় থাকায় বিশেষ করে বর্ষা মৌসুমে চরম ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে। শিক্ষার্থী, বয়স্ক মানুষ, রোগী ও ব্যবসায়ীদের যাতায়াতে পোহাতে হতো সীমাহীন দুর্ভোগ। ৮০ মিটার দীর্ঘ এই সড়কটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা হওয়ায় এলাকার যোগাযোগব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।​এলাকাবাসীর প্রত্যাশা, বহুল প্রতীক্ষিত এ সড়কটি বাস্তবায়নে তরুণ রাজনীতিবিদ মো. নুরুল বশরের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে তাঁর এই প্রচেষ্টা স্থানীয় মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।​স্থানীয় বাসিন্দারা মনে করেন, একটি সড়ক শুধু যাতায়াতের মাধ্যম নয়; এটি একটি এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। তাই মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের এই নির্মাণকাজ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।​"উন্নয়ন হোক জনকল্যাণের জন্য, রাজনীতি হোক মানুষের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠার জন্য"—এমন প্রত্যয় নিয়েই এগিয়ে চলেছে স্থানীয় এই জনপদ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত