শ্রীমঙ্গলের সময়

জাতীয় পর্যায়ে বিতর্কে জামালপুর জিলা স্কুলের বিজয়

সারাদেশ · 2026-11-09T13:16:39.000000Z · স্টাফ রিপোর্টার

১ম বাংলাদেশ টেলিভিশন জাতীয় সংসদীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা–২০২৬ প্রথম পর্যায়ে ভুবনপুর পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়, কুমিল্লাকে ২–১ ব্যালটে পরাজিত করে বিজয় অর্জন করেছে জামালপুর জিলা স্কুলের বিতর্ক দল টিম JZS।

এই জয়ের মধ্য দিয়ে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের একক বিজয়ী দল হিসেবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ে পা রাখল জামালপুর জিলা স্কুল। ময়মনসিংহ অঞ্চলের একমাত্র বিজয়ী দল হিসেবে গৌরব অর্জন করেছে টিম JZS।

গত ৮ নভেম্বর প্রতিযোগিতায় অংশ নেয় জামালপুর জিলা স্কুলের ৮জন শিক্ষার্থী। বিজয়ী দলের বিরোধী দলীয় নেতা: জাহিন মোস্তফা, বিরোধী দলীয় উপনেতা: মোঃ রাশেদুজ্জামান রিফাত, হুইপ: মোহাম্মদ নিরবএবং অন্যান্য সংসদ সদস্য: দলের বাকি সদস্যরা।

জাতীয় পর্যায়ে জামালপুরের সুনাম ছড়িয়ে পড়ুক আরও বহুদূর।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত