শ্রীমঙ্গলের সময়

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, আটক ৪

সারাদেশ · 2026-11-09T13:28:06.000000Z · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি বের করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি পাকুন্দিয়া বাজারের কাছাকাছি পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এ সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—চালিয়াগোপ এলাকার আজিজ মিয়ার ছেলে ইউসুফ, আসাদ মিয়ার ছেলে তুহিন, সুখিয়া এলাকার চান মিয়ার ছেলে রানা এবং বীর পাকুন্দিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে ইকতিয়ার হোসেন।

 এদিকে ছাত্রলীগের মিছিলের পর বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় পাকুন্দিয়া পৌরসদর বাজারের বিভিন্ন এলাকায় তাঁরা বিক্ষোভ মিছিল করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত