শ্রীমঙ্গলের সময়

গবেষণা ও উদ্ভাবনের প্রত্যয়ে NYBB-এর নতুন কমিটি, নেতৃত্বে যোবায়ের ও ইরা

শিক্ষা · 2026-11-11T13:17:00.000000Z · ডেস্ক রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (NYBB)-এর ২০২৬–২৭ মেয়াদের স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ার হিসেবে কাজী যোবায়ের আহমেদ এবং ট্রেজারার হিসেবে সাইদা জাহান ইরা মনোনীত হয়েছেন। দুজনই বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস অব বাংলাদেশ (NYBB)-এর ২০২৬–২৭ মেয়াদের স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চেয়ার হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী কাজী যোবায়ের আহমেদ। একই বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী সাইদা জাহান ইরা পেয়েছেন ট্রেজারারের দায়িত্ব।

কমিটিতে কো-চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৫তম ব্যাচের শিক্ষার্থী অঙ্কন দাস এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী ইরতিফা তুরিন আয়েশা।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাবরিনা মমতাজ স্নেহা, অনন্যা দাস নিশা, শামীমা রহমান জুনাকী, ইফফাত মাইশা ইমা, মাহমুদুর রহমান, রিপুজয়ী দাস, অর্পিতা রানী নাথ ও শোভা চক্রবর্তী।

নতুন কমিটির চেয়ার কাজী যোবায়ের আহমেদ বলেন, NYBB NSTU Chapter-এর চেয়ার হিসেবে দায়িত্ব পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের তরুণ বায়োটেকনোলজিস্টদের গবেষণামুখী করে তোলা, বৈজ্ঞানিক জ্ঞানচর্চার পরিবেশ তৈরি এবং সম্মিলিত উদ্যোগে সক্রিয় ও সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টায় চ্যাপ্টারকে এগিয়ে নিতে চান তাঁরা।

ট্রেজারার সাইদা জাহান ইরা বলেন, NYBB NSTU Chapter-এর ট্রেজারার হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য আনন্দ ও গর্বের। চ্যাপ্টারের কার্যক্রম সুষ্ঠু ও শৃঙ্খলভাবে পরিচালনার পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহি ও আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চান তিনি। একই সঙ্গে বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক উদ্যোগ বাস্তবায়নেও ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত এই চ্যাপ্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরুণ বায়োটেকনোলজিস্টদের মধ্যে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণা, জ্ঞানচর্চা, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত