শ্রীমঙ্গলের সময়

জামালপুরে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগ, ক্লোজড প্রধান শিক্ষক

সারাদেশ · 2026-11-11T12:49:03.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া বিলপাড়ায় পঞ্চম শ্রেণির একাধিক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে চককালীপুর হাজেরা নূরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় একাধিক ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগের পর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর ঘটনাটি তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক সাইফুল ইসলামকে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম বুধবার সাংবাদিকদের জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত