শ্রীমঙ্গলের সময়

হবিগঞ্জে চা শ্রমিকদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের সংহতি, বকেয়া পরিশোধের আল্টিমেটাম

সিলেটের খবর · 2026-11-02T13:08:00.000000Z · প্রতিবেদক, হবিগঞ্জ


​হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলার দেউন্দী টি কোম্পানির অধীনস্থ পাঁচটি চা বাগানের আন্দোলনরত শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ একাত্মতা ও সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ। সোমবার (২ নভেম্বর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সংহতি জানানো হয়।​বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করলেও শ্রমিকরা তাঁদের বকেয়া ও নিয়মিত মজুরি, সুচিকিৎসা এবং প্রভিডেন্ট ফান্ডের অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। মালিকপক্ষের নানা টালবাহানায় শ্রমিক ও তাঁদের পরিবারগুলো বর্তমানে চরম মানবিক ও আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।​মালিকপক্ষের টালবাহানায় ক্ষোভ​সংগঠনের নেতারা বলেন, দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের ঘাম ও শ্রমের অবদান অপরিসীম। অথচ স্বাধীন বাংলাদেশে চা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখা এবং তাঁদের জীবন-জীবিকা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শ্রমের যথাযথ মূল্যায়ন ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।​ছাত্র ইউনিয়নের প্রধান দাবিগুলো:​বকেয়া পরিশোধ: অবিলম্বে পাঁচটি চা বাগানের শ্রমিকদের সকল বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে।​চিকিৎসাসেবা: বাগানে পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।​প্রভিডেন্ট ফান্ড: শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত সম্পূর্ণ প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হবে।​বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি​বিবৃতিতে অবিলম্বে মালিকপক্ষ ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বলা হয়, চা শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তাঁদের পাশে থাকবে। দাবি মানা না হলে দেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত