বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের খবর · 2026-11-02T00:29:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৮নং দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার মুরব্বীয়ান, যুবক ও সর্বস্তরের জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার দুপুরে ২নং ও ৩নং ওয়ার্ডের শত শত এলাকাবাসীর উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান মরহুম হাজী শফিক উদ্দিন আহমেদ’র বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব শামছুদ্দিন মেম্বার। বিশিষ্ট মুরব্বী ছাদিকুর রহমান ফুরআলীর সভাপতিত্বে এবং শেখ ফরিদ ও মজলু মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন— বরুণী গ্রামের বিশিষ্ট মুরব্বী ড. ময়ূরউদ্দিন, ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল গণি আনছারী, আব্দুর রশীদ, রায়কেলী গ্রামের রাজু মিয়া, সারোয়ার আহমদ, শেখ আরিফ আলী, ছালিয়া গ্রামের তরুণ সংগঠক আব্দুল হামিদ, নিহালের নোয়াগাঁও গ্রামের খোয়াজ আলী, ইছবর আলী, তজম্মুল আলী, বরুণী গ্রামের জামাল মিয়া, আজকর আলী, সমেমর্দ্দান গ্রামের বিশিষ্ট মুরব্বী গেদা মিয়া, সাড়ইল গ্রামের মুরব্বী সাইস্তা মিয়া, গোবিন্দ দাস লাল, দশঘর গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব বাদশা মিয়া এবং দশঘর গ্রামের কৃতি সন্তান মাসুক মিয়া।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূরে মদিনা জামে মসজিদের ইমাম মোহাম্মদ তানজির শাহ।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বী তোতা মিয়া, লোকমান আহমদ, বরুণী গ্রামের মকছুদ আলী, ছালিয়া গ্রামের আফরোজ আলী, ড. শ্রী করুণা চক্রবর্তী, জুবেল মিয়া, নিহালের নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আছাব আলী, ছালিয়া গ্রামের নুরউদ্দিন, হেকমত আলী, বরুণী গ্রামের মনি ডাক্তার, ইলিয়াস মিয়া ও মো. রহমত আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. তাজ উদ্দিন আহমেদ (মধু মিয়া) প্রধান অতিথির বক্তব্যে বলেন, "আমি ছোটকাল থেকেই রাজনীতির সাথে জড়িত থেকে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। দশঘর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে আপনারা আমার বাড়িতে এসে যে উৎসাহ, সমর্থন ও সহযোগিতা অব্যাহত রেখেছেন, তাতে আমি এবং আমার পরিবার আপনাদের কাছে চিরঋণী।"তিনি আরও বলেন, নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সুবাদে এবং আমাদের গ্রামের আবুল হোসেন মেম্বার, রফু মিয়া ও মরহুম শফিক উদ্দিন আহমেদ চেয়ারম্যানের অবদানে দশঘর ইউনিয়নে যে উন্নয়ন সাধিত হয়েছে, ঠিক ইলিয়াস আলীর আদর্শকে ধারণ করে এই ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারি, তবে দশঘর ইউনিয়নকে একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তর করব। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের প্রতিটি প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।দলমতের ঊর্ধ্বে উঠে এলাকার কল্যাণে ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা ও পরিশ্রম যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।