শ্রীমঙ্গলের সময়

গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

সারাদেশ · 2026-11-01T08:04:03.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ে রেলব্রিজ পার হওয়ার সময় নিচে পরে আহত মোঃ সোহাগ মিয়া(৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (১ অক্টোবর) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গতকাল শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী শীলা রেলব্রিজ এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ মিয়া গফরগাঁও ইউনিয়নের উথুরী গ্রামের আহসান উল্লাহর ছেলে এবং একটি ঔষধ কোম্পানির স্থানীয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়া শনিবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কাওরাইদ-মশাখালী স্টেশনের মধ্যবর্তী ঝুঁকিপূর্ণ শীলা রেলব্রিজ পার হওয়ার সময় স্লিপারে চাকা পিছলে মোটরসাইকেল সহ নিচে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ময়মনসিংহে ও পরে ঢাকায় স্থানান্তর করা হয়। ভোরে সেখানে চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহাগ মিয়ার প্রতিবেশী মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা।

প্রসঙ্গত, এই রেলব্রিজ দিয়ে প্রতিদিন শত শত মানুষ(স্কুল কলেজগামী শিক্ষার্থীও) পায়ে হেঁটে, মোটরসাইকেল, বাইসাইকেল নিয়ে পারাপার হয়। ট্রেন চলে এলে ব্রিজের উপর থেকে মানুষ নিচে পরে আহত হয়। অথচ ব্রিজের পাশে বিকল্প কোন ব্রিজ বা সড়ক নাই।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত