শ্রীমঙ্গলের সময়

আত্রাইয়ে জাতীয় যুব দিবসে ১৪ লাখ টাকার ঋণ, পেলেন কারা?

সারাদেশ · 2026-11-01T08:58:03.000000Z · জেলা প্রতিনিধি

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ জন যুবকের মধ্যে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি ৪০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।

দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন এবং যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আল হাসান হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান এবং যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠানে যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৪০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। পাশাপাশি ১৪ জন যুবকের মাঝে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। প্রত্যেক ঋণগ্রহীতা এক লাখ টাকা করে পেয়েছেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যেই জাতীয় যুব দিবসের এসব কর্মসূচি আয়োজন করা হয়েছে।

যুবসমাজের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণ এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত