গাজীপুরের কালীগঞ্জে বিএনপির সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সারাদেশ · 2026-11-10T14:50:57.000000Z · সিনিয়র রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের সোনালী ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গোপন তৎপরতা ও নাশকতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের নেতাকর্মীরা যেন কোনো প্রকার অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্য প্রতিটি ওয়ার্ডে নেতাকর্মীদের সর্বাবস্থায় সজাগ ও সতর্ক দৃষ্টি রাখতে হবে।”বক্তারা আরও বলেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক অপরাধীদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার ও রায় কার্যকর করতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”বিক্ষোভ মিছিল ও সমাবেশে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর বিএনপির সদস্য সালাহউদ্দিন আহমেদ, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম আকন্দ, পৌর যুবদলের আহ্বায়ক কায়েস ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, সরকারি শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেল খান, পৌর কৃষকদলের সভাপতি হায়দার আলী ও সাধারণ সম্পাদক মো. নূর আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আকবর এবং সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম (রিপন)সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।