শক্রবার ২৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক। ২৩ সেপ্টেম্বার ২০২৬ ০৮:০২ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জ উপজেলার শিংরাউলী ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।

 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উপজেলার নারায়ণছড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। পরে পুলিশ শ্রীমঙ্গল থানাধীন ৫ নম্বর কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অবস্থান নেয়।

 

একপর্যায়ে একটি প্রাইভেটকার সেখানে পৌঁছালে পুলিশ সংকেত দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে প্রাইভেটকারটি তল্লাশি করে পেছনের যাত্রী আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো ৮ কার্টুন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, উদ্ধার করা ৮ কার্টুনে মোট ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেট পাওয়া যায়। পাশাপাশি সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরোনো প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেন শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

news image

দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ

news image

বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন

news image

চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ

news image

সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়

news image

ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

news image

তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা

news image

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

news image

বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা

news image

রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার

news image

স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

news image

বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়

news image

প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল

news image

চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

news image

হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

news image

সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ

news image

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা

news image

সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ

news image

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

news image

শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত

news image

সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের

news image

জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা

news image

লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ

news image

শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী

news image

শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১

news image

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ

news image

শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা

news image

শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা