নিজস্ব প্রতিবেদক। ২৩ সেপ্টেম্বার ২০২৬ ০৮:২৫ পি.এম
শ্রীমঙ্গলের সময়
সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।
দিনব্যাপী কর্মশালায় উপজেলার ১৫টি তরুণ নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনের ৪২ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক গীতা গোস্বামী। বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম এবং ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম।
কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন ব্যবহারের কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় মো. আতিকুর রহমান বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে দুর্নীতিবিরোধী সামাজিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত সুশাসন ও টেকসই উন্নয়ন অর্জন করা কঠিন।
কর্মশালায় অংশ নেওয়া তরুণ সংগঠকেরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় নিজ নিজ সংগঠনের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তারা যৌথভাবে শপথ গ্রহণ করেন।
কর্মশালার সমাপনী বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এস এ হামিদ।
কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বি দ্যায়ার ফর ব্ল্যাড, রোভার স্কাউট, ইন্টারন্যাশনাল পার্লামেন্ট অব ইয়ুথ লিডারস, মনিপুরী ইয়ুথ ফোরাম, সুপ্রভাত উন্নয়ন সংস্থা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ ফর পলিসি, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, ম্যাক বাংলাদেশ, মৌলভীবাজার চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, সোসাইটি ফর হেল্পলেস পিপলস, ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) কিশোরী গ্রুপ এবং ইয়েস গ্রুপের প্রতিনিধিরা অংশ নেন।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন এসএমসি কমিটির পরিচিতি সভা
রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান উপহার
স্বপ্ন থেকে বাস্তবতা, নিবন্ধন পেল চাটমোহর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বিপিএল সিজন-৫: দ্বিতীয় কোয়ালিফায়ারে এটাক টাইটানের জয়
প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে হবে গোলটেবিল
চুনারুঘাটে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সাঁথিয়ায় সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মা ছাগল বিতরণ
চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে ১৩ হাজার টাকা জরিমানা
সুফিয়া আহমেদ ক্যাডেট একাডেমিতে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
শ্রীমঙ্গলে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ১
মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত
সিএনজি চালক আবুল কালাম হত্যা: মা-মেয়েকে গ্রেপ্তার, রহস্য উদঘাটনের দাবি পুলিশের
জনগণের মতামত জানতে মুজিবুর রহমান আল-মাদানীর মতবিনিময় সভা
লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্পে পরিত্যক্ত জায়গায় পরিবেশবান্ধব গাছের চারা রোপণ
শত বছরের পুরোনো রাস্তা বন্ধের আশঙ্কা, ভোগান্তির শঙ্কায় এলাকাবাসী
শ্রীমঙ্গলে সাড়ে ৮ লাখ টাকার অবৈধ সিগারেটসহ গ্রেপ্তার ১
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত নাছির আহমেদ
শ্রীমঙ্গলে ১০ হাজার বৃক্ষচারা বিতরণের উদ্যোগ, ভুনবীরে বিতরণ ৩৬৪০ চারা
শ্রীমঙ্গলে অবসরপ্রাপ্ত ৫৩ শিক্ষককে বিদায়ী সংবর্ধনা