চট্টগ্রাম প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বার ২০২৬ ০৩:১৮ পি.এম
ছবি: সংগ্রহীত
ধর্মের নামে বিভ্রান্তি ও উগ্রবাদকে উৎসাহিত না করার আহ্বান
ঢাকায় ‘বাবরি মসজিদ’ নামে মসজিদ নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে বক্তব্য দিয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি দাবি করেছেন, শুধু মসজিদ নির্মাণের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়; বরং মানবিকতা, সাম্য, ন্যায়বিচার ও সব মানুষের সমান অধিকার নিশ্চিত করাই ইসলামের মূল শিক্ষা।
আল্লামা ইমাম হায়াত বলেন, “ঢাকায় মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, মুসল্লিরও অভাব নেই। কিন্তু প্রকৃত ঈমানদার, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ঘাটতি রয়েছে।”
তিনি আরও বলেন, “মসজিদ নির্মাণ করলেই ইসলাম কায়েম হবে না। ধর্মের নামে বিভাজন, সহিংসতা ও উগ্রবাদ সৃষ্টি হলে তা ইসলামের মূল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
বক্তব্যে তিনি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভাজন ও গোষ্ঠীবাদী রাজনীতির সমালোচনা করেন। তার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ উপমহাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে একক ধর্ম ও একক জাতীয়তাবাদভিত্তিক গোষ্ঠীবাদী রাজনীতির পরিবর্তে সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।
আল্লামা ইমাম হায়াত বলেন, “রাহমাতুল্লিল আলামীন হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সব মানুষের সমান অধিকার ও নিরাপত্তাভিত্তিক বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে খুন, জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ ও স্বৈরাচারী নিপীড়ন দূর করে সত্য ও মানবতার মুক্তি সম্ভব।
আল্লামা ইমাম হায়াত
চেয়ারম্যান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগাছায় বাবার বুকে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ঢাকায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা
শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন
হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০
২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর
জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী