ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ২৬ সেপ্টেম্বার ২০২৬ ০৩:৩৩ পি.এম
ছবি:ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
সাধন সাহা জয়,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা অংশ নেন। এ সময় তাঁরা নিজেদের বিভিন্ন সুযোগ-সুবিধা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং নবীনগরের সার্বিক উন্নয়নসহ স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান বীর মুক্তিযোদ্ধাদের দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করে তাঁদের অবদানের কথা স্মরণ করেন। তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং তাঁদের যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।
তিনি নবীনগরের সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. রফিকুল ইসলাম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন তাঁদের পাশে রয়েছে। তাঁদের সম্মান ও কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও ফুটপাত দখলমুক্ত অভিযান
অসুস্থ মানুষের সেবার স্বপ্ন পূরণের পথে তাকিয়া
ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
নবীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
পীরগাছায় বাবার বুকে ছেলের ছুরিকাঘাত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
ঢাকায় ‘বাবরি মসজিদ’ নির্মাণের উদ্যোগ নিয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের বক্তব্য
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে ‘জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, দুজনই পাইকপাড়ার বাসিন্দা
শ্রীমঙ্গলে কাদিরের জীবনে নতুন আশার আলো, পাশে মতিউর রহমান মতিন
হালিশহরে শানে গাউসে পাক (রহ.) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার সম্মেলন
কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
চকরিয়া পূজা উদযাপন ফ্রন্টের নতুন কমিটি, সভাপতি রনধীর দাশ, সম্পাদক সুনীল
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৩৩, হাসপাতালে ভর্তি ৮০
২০২১ সালে বিয়ে, ২০২৪ সালে দ্বিতীয় কাবিননামা, চাটমোহরে গৃহবধূর নির্যাতনের অভিযোগ, শ্বশুরের পাল্টা অভিযোগ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৪৯ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার ২
সৌদিতে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কালীগঞ্জের আব্দুল্লাহর
জৈন্তাপুরের উন্নয়নে ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আসবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ
বাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন
চুনারুঘাটে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মতবিনিময়
ধানুয়াঘাটা ইউনুছ আলী ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
তাহিরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬০ পরিবারকে ১০ হাজার টাকা করে নগদ সহায়তা
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী