কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ১১ অক্টোবার ২০২৬ ০৭:১১ পি.এম
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমলগঞ্জ বহুমুখী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ে যাতায়াতের সময় শিক্ষার্থীদের করণীয়, সড়কে চলাচলের নিয়ম, রাস্তা পারাপারে সতর্কতা এবং সরকারি ট্রাফিক আইন সম্পর্কে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সচেতন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাজউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম।
সভায় প্রধান আলোচক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে সড়কে চলাচল, রাস্তা পারাপারের নিয়ম এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নিয়মিত ধারণা দিতে হবে।
বক্তারা বলেন, সড়কে চলাচলের সময় ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সড়ক ব্যবহারে দায়িত্বশীল আচরণ দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; চালক, পথচারী, শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও দায়িত্বশীলতা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক আলোচনা ও কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সহসভাপতি বকুল আহমদ ও এবাদুর রহমান, অর্থ সম্পাদক হোসাইন আহমেদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান, রাজন আহমদ ও রিপন আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারে সচেতন করে তোলা এবং দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের