কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ১২ অক্টোবার ২০২৬ ০৬:৩০ পি.এম
ছবি: কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) কাশিয়ানী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কর্মসূচির তথ্য সংগ্রহ পদ্ধতি, লক্ষ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পাপিয়া সুলতানা লিজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার এস এম শফি কামাল। এ ছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে শনাক্ত করা সম্ভব হবে। এ জন্য তথ্য সংগ্রহকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পাপিয়া সুলতানা লিজা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ ও প্রশাসনিক সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব বলেন, পরিবারভিত্তিক নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে পরবর্তী সময়ে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে। তাই তথ্য সংগ্রহকারীদের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করতে হবে এবং স্থানীয় জনগণকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম বলেন, জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। প্রকৃত যোগ্য পরিবারগুলো যাতে এ কর্মসূচির আওতায় আসে, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে।
সভায় জানানো হয়, দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। এ কার্যক্রমে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত করা হয়েছে। তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে। এ ক্ষেত্রে প্রতি চারজন সদস্যকে একটি পরিবার হিসেবে বিবেচনা করা হবে। পরবর্তী সময়ে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি ব্যবহার করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরের মধ্যে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ফ্যামিলি কার্ডে ডুয়াল চিপ, কিউআর কোড ও নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি যুক্ত থাকার কথা জানানো হয়েছে। কার্ডটি সরকারের টাকাপের পেমেন্ট স্কিমের সঙ্গে সংযুক্ত থাকবে। এর মাধ্যমে উপকারভোগীরা এটিএম বুথ, বিপণিবিতানের পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে ভাতার অর্থ উত্তোলন করতে পারবেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্ভুল তথ্য সংগ্রহ ও স্বচ্ছভাবে উপকারভোগী নির্বাচনের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা জোরদার এবং পরিবারগুলোর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার
নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ