নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ১২ অক্টোবার ২০২৬ ০১:২৯ পি.এম
ছবি:নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির ৩৮তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেগা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ অক্টোবর ২০২৬, শনিবার, নবীগঞ্জ উপজেলার আউশকান্দিস্থ দক্ষিণ দৌলতপুর হযরত শাহ জালাল লতিফিয়া আইডিয়াল (ক্যাডেট) মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির হবিগঞ্জ জেলা ও নবীগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের পাশাপাশি বিভাগীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। ক্যাম্পেইনে শিক্ষার্থী ও স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
মাদ্রাসার কোষাধ্যক্ষ মো. আব্দুল কদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হযরত সৈয়দ শাহ শায়দা (র.) দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা ফয়েজ আহমদ নোমান।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান মুরাদ। এ ছাড়া কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্যপ্রবাসী মো. সায়েক আহমেদ।
আয়োজকরা জানান, বর্তমানে দেশের ৪২টি জেলায় সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে। রক্তের সংকটে থাকা রোগীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁরা আরও জানান, মানবিক এ কার্যক্রম দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। ভবিষ্যতে দেশের ৬৪টি জেলায় কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে রক্তের সংকটে থাকা মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছায় রক্তদানে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়বে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা পূরণে আরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবেন।
শ্রীপুরে শিক্ষার্থীর আইফোন নিয়ে যাওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, ১৭ হাজার টাকা নেওয়ার দাবি
সোনারগাঁয়ে ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
শিরোমণি বাজারে সরকারি উদ্যোগে পাবলিক টয়লেট নির্মাণকাজের উদ্বোধন
মোহনগঞ্জে মুগ্ধ মহিলা উন্নয়ন সংস্থার ৪১ প্রশিক্ষণার্থী পেলেন যাতায়াত ভাতার চেক
কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
কালিয়াকৈরে দুর্গাপূজায় ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ
রূপগঞ্জে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিশান শেখ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।
রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
রাজীবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
বেতাগীতে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন রেজাউল করিম
পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
ফরিদপুরে পুংগলী ইউনিয়ন যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শনে এসএমপি কমিশনার
নবীগঞ্জে সেভ লাইফ ব্লাড ডোনেট সোসাইটির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
নেত্রকোনায় টাকা না পেয়ে স্ত্রীকে বেঁধে নির্যাতন, থানায় অভিযোগ
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ