সোমবার ১২ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

নবীনগর প্রতিনিধি: ১১ অক্টোবার ২০২৬ ০৫:১৮ পি.এম

শ্রীমঙ্গল ছবি: নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগরে মেঘনা নদীর তীরবর্তী সততা ব্রিকস ফিল্ডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে স্পিডবোট ও নৌকাযোগে আসা প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ইটভাটায় হানা দেয়। এ সময় নাইটগার্ড ও দুই ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

ভাটাসংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, ডাকাত দলের সদস্যরা ইটভাটার বিদ্যুতের খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার, দুটি মেশিন, চারটি মোটর, সাতটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ডাকাত দলের সদস্যরা ইটভাটায় প্রবেশ করে নাইটগার্ড আলফাজ মিয়ার হাত-পা বেঁধে ফেলে। পাশাপাশি ভাটার দুই ম্যানেজারসহ অন্য কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। পরে ভাটার বিভিন্ন স্থানে থাকা মূল্যবান যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

 

ভাটাসংশ্লিষ্টদের আরও অভিযোগ, ডাকাতির পর চলে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গণমাধ্যমের কাছে ঘটনা প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় ভাটার মালিকপক্ষ ও কর্মীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

 

ভাটার নাইটগার্ড আলফাজ মিয়া বলেন, “ডাকাতরা আমাদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতির পর আমাদের মেরে ফেলার হুমকিও দিয়ে গেছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

 

তিনি আরও অভিযোগ করেন, রাতে সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির নিয়মিত টহল না থাকায় মেঘনা নদীর তীরবর্তী এলাকায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভোগেন।

 

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব কান্তি নাথ বলেন, “এ বিষয়ে আমরা অবগত নই। এখন পর্যন্ত কেউ আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।”

 

এদিকে, সততা ব্রিকস ফিল্ডের মালিকপক্ষের লোকজন জানিয়েছেন, এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নবীনগর থানায় ডাকাতির মামলা দায়ের করা হবে।

 

মেঘনা নদীর তীরবর্তী একটি শিল্পপ্রতিষ্ঠানে স্পিডবোট ও নৌকাযোগে এসে সংঘবদ্ধ ডাকাতির এমন অভিযোগ স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে নদীপথে চলাচলকারী নৌযান এবং নদীর তীরবর্তী শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, লুণ্ঠিত মালামাল উদ্ধার, ভাটার মালিকপক্ষ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মেঘনা নদীসহ সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়

news image

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

news image

নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি

news image

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

news image

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

news image

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

news image

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

news image

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

news image

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী

news image

টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের