নেত্রকোনা প্রতিনিধি: ১১ অক্টোবার ২০২৬ ০৫:৪৪ পি.এম
ছবি নেত্রকোনা প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, তিন শিক্ষার্থীকে বিদ্যালয়ে আগে থেকে অধ্যয়নরত অন্য শিক্ষার্থীদের সহোদর হিসেবে দেখিয়ে ভর্তি করা হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বাবার নামের মধ্যে মিল পাওয়া যায়নি। বিদ্যালয়ের ভর্তি রেজিস্টার, হাজিরা খাতা ও ফলাফলপত্র যাচাই করে এসব অসংগতির বিষয়টি নিশ্চিত হয়েছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদন পাওয়ার পর গত ১০ সেপ্টেম্বর নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
রোববার (১১ অক্টোবর) জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া-সংক্রান্ত কোনো আদেশ পাওয়া যায়নি।
যেভাবে সামনে আসে জালিয়াতির তথ্য
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্তের জন্য গত ২৭ জুলাই মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবীর ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান।
কমিটি সরেজমিন তদন্ত শেষে গত ১৬ আগস্ট ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেয়। পরে ২৪ আগস্ট প্রতিবেদনটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, নবম শ্রেণিতে ওয়াসি চৌধুরী নামে এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়। তাঁর বাবা মো. ওয়ালি উল্লাহ চৌধুরী। কিন্তু সহোদর হিসেবে দেখানো হয় একই শ্রেণিতে অধ্যয়নরত সাদাদ চৌধুরীকে, যার বাবার নাম মো. আলী হোসেন চৌধুরী।
একইভাবে সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়া মারিয়া আক্তার মিমের বাবা মঞ্জুরুল হক। অথচ মিমের সহোদর হিসেবে দেখানো হয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ কণককে, যার বাবার নাম এনায়েত কবির।
এ ছাড়া সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়া মাহফুজা হাসানের সহোদর হিসেবে দেখানো হয় দশম শ্রেণির শিক্ষার্থী মোহাইমিন চৌধুরীকে। মাহফুজার বাবার নাম মাহমুদ হাসান হলেও মোহাইমিনের বাবার নাম মাহবুব হোসেন চৌধুরী।
তিন শিক্ষকের সংশ্লিষ্টতার প্রমাণ
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ভর্তির এ প্রক্রিয়ায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও আব্দুল মালেক আকন্দের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, শিক্ষকদের দেওয়া সহোদর-সংক্রান্ত প্রত্যয়নপত্রের ভিত্তিতেই অভিভাবকেরা হাইকোর্ট বিভাগে রিট পিটিশনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সহোদর হিসেবে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন।
সংশ্লিষ্ট শিক্ষকেরা প্রত্যয়নপত্রে নিজেদের স্বাক্ষরের কথা স্বীকার করেছেন। তবে তাঁরা ইচ্ছাকৃতভাবে জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। প্রত্যয়নপত্র দেওয়ার দায় নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দুই শ্রেণিশিক্ষক পরস্পরের ওপর দায়িত্ব চাপিয়েছেন বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কমিটির পর্যবেক্ষণে বলা হয়, প্রত্যয়নপত্রগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকেরা জালিয়াতির দায় এড়াতে পারেন না। আর তথ্য যাচাই না করে প্রত্যয়নপত্র দেওয়া হলেও তা শিক্ষকদের দায়িত্ব পালনে গুরুতর অবহেলা ও পেশাগত দায়িত্বহীনতার পরিচায়ক।
এ ছাড়া ভর্তিকৃত তিন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে তাঁদের সহোদর হিসেবে দেখানো শিক্ষার্থীদের অভিভাবকদের যোগসাজশ থাকতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ক্ষুণ্ন হয়েছে অন্য শিক্ষার্থীদের অধিকার
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় শুধু অন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অধিকারই ক্ষুণ্ন হয়নি, বরং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষাব্যবস্থার মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগের কাছে মিথ্যা ও বিকৃত তথ্য-প্রমাণ উপস্থাপনের মাধ্যমে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছে কমিটি।
জেলা প্রশাসকের পাঠানো চিঠিতে তদন্ত প্রতিবেদনের বরাতে সহোদর কোটায় তিন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির বিষয়টি প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
যা বলছেন সংশ্লিষ্ট শিক্ষকরা
এ বিষয়ে সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও আব্দুল মালেক আকন্দের দাবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কথায় তাঁরা কাগজপত্র যাচাই না করেই প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছিলেন। স্বাক্ষর না করলে বিদ্যালয়ে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা ছিল বলেও তাঁরা জানান।
অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই।’
আগেও উঠেছিল অর্থ আত্মসাতের অভিযোগ
উল্লেখ্য, গত মার্চে বিদ্যালয়ের সরঞ্জামাদি না কিনেই সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্তে ওই অভিযোগ প্রমাণিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত হওয়ার পরও তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতির ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা ও জেলা প্রশাসনের চিঠি পাঠানোর পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের