রবিবার ১১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

নিজস্ব প্রতিবেদক। ১০ অক্টোবার ২০২৬ ১০:৪০ পি.এম

শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের সময়

মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে তরুণ প্রজন্মকে বইয়ের পাতায় ফিরিয়ে আনার এক অনন্য নজির সৃষ্টি হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে ল্যাপটপ জিতেছেন আটজন কৃতী শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর, ২০২৬) শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’-এর ফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৭৪০ জন শিক্ষার্থীকে বই ও সনদপত্র দেওয়া হয়েছে এবং প্রতিটি ক্যাটাগরির সেরা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে ল্যাপটপসহ আকর্ষণীয় পুরস্কার।

২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রণ ও ৩৮টি বই

‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবের বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে। শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা এতে অংশ নেন। পুরো উৎসবে তিনটি পর্বে প্রায় ৩৮টি বই শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। এই উদ্যোগের ফলে বিদ্যালয়গুলোর গ্রন্থাগার চর্চাও নতুন করে সচল হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ল্যাপটপ পেলেন যে আট শিক্ষার্থী

প্রতিযোগিতায় মোট আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ পুরস্কার পেয়েছে— ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ ও ফাতেমা সুলতানা। এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে আরও নয়জন করে মোট ৭০ জন শিক্ষার্থী বিশেষ সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।

মোবাইল আসক্তি কমাতে অভিভাবকদের প্রতি আহ্বান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। শ্রীমঙ্গল বইপড়া উৎসবের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলবে। আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনারা সন্তানদের প্রতি বিশেষ নজর রাখুন। তারা যেন মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে, বরং বই পড়া ও জ্ঞানচর্চায় আগ্রহী হয়ে ওঠে, সে বিষয়ে উৎসাহিত করুন।”

প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের তাগিদ

বিশেষ অতিথির বক্তব্যে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, “ল্যাপটপ বা পুরস্কার পাওয়া বড় কথা নয়, বরং বই পড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটানোই এ উৎসবের মূল সার্থকতা। তরুণেরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। প্রযুক্তির এই যুগে তরুণদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি বইয়ের সঙ্গেও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।”

বিজয়ীদের আনন্দ ও অনুভূতি

ল্যাপটপ পুরস্কার পেয়ে দি বাডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজশ্রী হালদার তার অনুভূতি প্রকাশ করে বলে, “ল্যাপটপ পেয়ে আমার সত্যিই অনেক ভালো লাগছে। তবে এর চেয়েও বেশি ভালো লাগছে, বইপড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি। আগে আমরা অনেক সময় মোবাইল ফোনে আসক্ত থাকতাম। কিন্তু এখন বই পড়ার মাধ্যমে নতুন নতুন বিষয় জানতে পারছি। বিশেষ করে ‘জিবরাইলের ডানা’ ও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’ বইগুলো পড়ে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছি।”

উচ্চমাধ্যমিক ক্যাটাগরিতে ল্যাপটপ বিজয়ী শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী তাসনুভা সুহা বলে, “আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই প্রতিযোগিতায় তিন মাসে তিনটি পর্বে আমাদের তিনটি ব্যতিক্রমধর্মী বই পড়তে হয়েছে। ল্যাপটপটি পড়াশোনার কাজে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে অনলাইন ক্লাস করতে পারব এবং পড়াশোনার বিভিন্ন কাজে এটি আমাকে সহযোগিতা করবে।”

সাংস্কৃতিক অনুষ্ঠান ও সফল সমাপ্তি

ইউএনও জিয়াউর রহমানের সভাপতিত্ব ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলে আগামীতে একটি সুন্দর ও পাঠকসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে বলে সমাপনীতে আশাবাদ ব্যক্ত করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

news image

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

news image

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

news image

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী

news image

টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু