টেকনাফ প্রতিনিধি: ১১ অক্টোবার ২০২৬ ০৫:১৪ পি.এম
ছবি: টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলা আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি, ট্রেজারার ও পরিচালক পদে ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি রুপন কান্তি বড়ুয়া। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সেক্রেটারি জিয়াউর রহমান।
নির্বাচনে চেয়ারম্যান পদে জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে বিশ্বজিৎ মজুমদার, সেক্রেটারি পদে আব্দুল মজিদ, ট্রেজারার পদে সুপন পাল এবং পরিচালক পদে মোহাম্মদ উল্লাহ ও মোহাম্মদ আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ব্যবস্থাপক এবং সংশ্লিষ্ট ক্রেডিট ইউনিয়নের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছাজেন অং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন এবং কালবের কক্সবাজার ও বান্দরবান জেলার ব্যবস্থাপক প্রনব কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন টেকনাফ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সন্তোষ কুমার শীল। এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আব্দুল খালেক ও তাহেরা পারভীন, টেকনাফ সরকারি কলেজের অধ্যাপক ও ক্রেডিট ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম, সাবেক ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান জহিরুল হাসান চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমবায়ভিত্তিক আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সদস্যদের নিয়মিত সঞ্চয় জমা দেওয়া এবং ঋণগ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সদস্যদের পারস্পরিক সহযোগিতা, নিয়মিত সঞ্চয় ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার মাধ্যমে ক্রেডিট ইউনিয়নের কার্যক্রম আরও সমৃদ্ধ করা সম্ভব।
প্রথম অধিবেশনের শেষ পর্যায়ে দীর্ঘদিন দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিদায়ী চেয়ারম্যান রুপন কান্তি বড়ুয়া ও বিদায়ী ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)।
কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়
কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল
টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত
ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব
কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল
চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার
নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা
ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান
রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ
স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার
ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী
টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের