রবিবার ১১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি: ১০ অক্টোবার ২০২৬ ০৭:১৩ পি.এম

Moulvibazar কলমাকান্দা উপজেলা প্রতিনিধি:

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে দুই রোহিঙ্গার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সাতজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতাকর্মী মো. মঞ্জুরুল মিয়া (২৫) ও চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া (২৯)। শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

 

শনিবার বিকেলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গত রাতে থানায় মামলা হয়েছে। শনিবার ভোরে দুইজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) কলমাকান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বাদী হয়ে থানায় মামলাটি করেন।

 

মামলার এজাহারে নাম উল্লেখ করা সাত আসামি হলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুল (৬৪), উপজেলা নির্বাচন অফিসের পরিচ্ছন্নতাকর্মী মো. মঞ্জুরুল মিয়া (২৫), চাকরিচ্যুত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া (২৯), আরিফ মিয়া (৩৪), স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরা (৩০) এবং রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের ওমর আলী (৪৯) ও মোকসেদ আলী (৪৪)।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে দুই রোহিঙ্গাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং জাতীয় পরিচয়পত্র পেতে সহায়তা করেছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নির্বাচন অফিসের কয়েকজন আউটসোর্সিং কর্মী ও স্থানীয় কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

 

এজাহারে বলা হয়, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান গত ২ মার্চ বদলি হয়ে কলমাকান্দায় যোগদান করেন। এর আগে কামরুল হাসান নামের এক ব্যক্তির ভোটার নিবন্ধন নিয়ে সন্দেহ দেখা দিলে গত ২৯ মার্চ ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তদন্তের নোটিশ দেওয়া হয়। পরে ৩১ মার্চ তদন্ত শুরু হয়।

 

তদন্তের ভিত্তিতে গত ২০ জুলাই কলমাকান্দা নির্বাচন অফিসের কয়েকজন আউটসোর্সিং কর্মীর বিরুদ্ধে জাল কাগজপত্র ব্যবহার করে রোহিঙ্গাকে ভোটার তালিকাভুক্ত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। ওই দিন প্রকল্পের আওতায় উপজেলা নির্বাচন অফিসে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর কাঞ্চন মিয়া ও আরিফ মিয়া এবং স্ক্যানিং অপারেটর স্মরণ সরকার হীরাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

 

এজাহারে আরও বলা হয়, নির্বাচন কর্মকর্তার অনুমতি ছাড়াই অভিযুক্ত ব্যক্তিরা কয়েকজনের ছবি তোলা, আঙুলের ছাপ নেওয়া এবং জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সার্ভারে তথ্য আপলোডের কাজ করেন। পরে ভোটার তালিকার তথ্য যাচাই করতে গিয়ে বিভিন্ন অসংগতি ধরা পড়ে। সরেজমিন যাচাইয়েও মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার বিষয়টি সামনে আসে বলে এজাহারে দাবি করা হয়েছে।

 

সর্বশেষ নূর হালিমা ও মুজিবুর রহমানের এনআইডি তৈরির ঘটনায় নির্বাচন অফিসের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গত ২৯ জুলাই সিসিটিভি ক্যামেরা নষ্ট হওয়ার ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী মঞ্জুরুল মিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

 

এর আগে গত বুধবার গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের শান্তিনগর গ্রামের বাসিন্দা দেখিয়ে নূর হালিমা (২৫) ও মুজিবুর রহমান নামে দুই রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্র তৈরির প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর মধ্যে নূর হালিমার এনআইডি গত ১১ আগস্ট হস্তান্তর করা হয়েছিল। অন্যদিকে মুজিবুর রহমানের এনআইডির তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করা হলেও বিষয়টি জানাজানি হওয়ার পর তাঁকে কার্ডটি হস্তান্তর করা হয়নি।

 

ঘটনার বিষয়ে সরেজমিন অনুসন্ধানে শান্তিনগর গ্রামে গেলে ওমর আলী জানান, নূর হালিমা নামে তাঁর কোনো মেয়ে নেই।

 

এ বিষয়ে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান পাঠান বাবুল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁদের ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ওই দুজনের কোনো তথ্য নেই। বাইরে থেকে জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন তৈরি করে তারা এ কাজ করেছে।

 

ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর নির্বাচন কমিশন ও প্রশাসনের তৎপরতা বাড়ে। এর পরদিনই উপজেলা নির্বাচন কর্মকর্তা থানায় মামলা করেন। বর্তমানে অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

তবে মামলার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।

আরও খবর

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

news image

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

news image

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

news image

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী

news image

টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু