সোমবার ১২ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ১১ অক্টোবার ২০২৬ ০১:২৫ পি.এম

শ্রীমঙ্গল ছবি: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

সরকারি-বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন। আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ৫ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) স্থাপনবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানির চাহিদা পূরণ এবং এ খাতে ক্রমবর্ধমান ভর্তুকির চাপ কমাতে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জনস্বার্থে সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরপ্রধানদের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন তিনি।

জেলার ফোকাল পার্সন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সঞ্চালনায় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন। তাঁরা নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা, বাস্তবায়নপ্রক্রিয়া এবং এ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও করণীয় তুলে ধরেন।

সভায় জানানো হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৭ সালের মধ্যে সরকারি স্থাপনাগুলোর ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নে জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটি এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়ন কমিটি সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থার স্থানীয় কার্যালয়গুলো প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

সংশ্লিষ্টদের মতে, সরকারি-বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা গেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর পাশাপাশি প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কমলগঞ্জে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতন করতে শিক্ষকদের সঙ্গে নিসচার মতবিনিময়

news image

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

news image

নেত্রকোনায় সহোদর কোটায় শিক্ষার্থী ভর্তি নিয়ে জালিয়াতি, তদন্তে প্রমাণিত: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি

news image

নবীনগরে ইটভাটায় দুর্ধর্ষ ডাকাতি, লুট প্রায় ১০ লাখ টাকার মালামাল

news image

টেকনাফ উপজেলা আদর্শ ক্রেডিট ইউনিয়নের নতুন নেতৃত্ব নির্বাচিত

news image

ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে গুরুত্ব, পাঁচ বছরে ৫৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য

news image

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী, শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর মহোৎসব

news image

কালীগঞ্জে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত, ৪-২ গোলে চ্যাম্পিয়ন লাল দল

news image

চাটমোহর: তিন উপজেলার প্রেসক্লাবের উন্নয়নে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা এমপি রুমার

news image

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গার এনআইডি, ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

news image

মৌলভীবাজারে নজরুল শতবর্ষ উদযাপন, আলোচনা সভা ও কবিতা আবৃত্তিতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা

news image

ধামইরহাটে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

news image

রাজিবপুরে গোল্ডেন লাইফ একাডেমি নিয়ে বিরোধ, ব্যাংক হিসাব জালিয়াতি ও প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

news image

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, সিএনজিচালক গ্রেপ্তার ও আইফোন উদ্ধার

news image

ময়মনসিংহে ৩০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ প্রাইভেটকার

news image

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে শ্রম পরিদর্শকদের পেশাদারিত্ব ও জবাবদিহি বাড়াতে হবে: শ্রমমন্ত্রী

news image

টেকনাফে সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের