নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা: কাবির হোসেন কাঙ্গালের পক্ষে জনতার ঢলে গণজোয়ার
সারাদেশ · 2026-11-13T15:58:25.000000Z · সিনিয়র রিপোর্টার
দরাপপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। বিকেল গড়াতেই চারদিক থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন সাধারণ মানুষ। সংবর্ধনা সভাটি কখন যে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে, তা টেরই পাওয়া যায়নি। মাঠ ছাপিয়ে মহাসড়ক ও আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে মানুষের ঢল।শুক্রবার (১৩ নভেম্বর) নাটোর সদরের দয়ারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংসদের মাননীয় হুইপ, নাটোর-২ আসনের সংসদ সদস্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর এক সংবর্ধনা অনুষ্ঠানে এমন চিত্র দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক জনাব মো. রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মো. মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মো. সাইফুল ইসলাম আফতাব এবং নাটোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মো. রফিকুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা যুবদলের সভাপতি জনাব মো. এ. হাই তালুকদার ডালিম।৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এবং এই আয়োজনের উদ্যোক্তা কাবির হোসেন কাঙ্গালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি জনাব মো. রেজাউল করিম।কাবিরকে ঘিরেই ছিল পুরো আয়োজনের প্রাণসভায় উপস্থিত কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা এই জমকালো আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এত বড় একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় তারা যুবদল নেতা কাবির হোসেন কাঙ্গালের সাংগঠনিক দক্ষতার বিশেষ প্রশংসা করেন। প্রধান অতিথিসহ সব অতিথির সরব উপস্থিতিতে স্থানীয় রাজনীতিতে কাবিরের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন কাবির হোসেন কাঙ্গাল। মাঠে উপস্থিত হাজারো জনতা হাত নেড়ে ও নানা স্লোগানে তার পক্ষে পূর্ণ সমর্থন জানান। সাধারণ মানুষের মুখে মুখে ছিল একটাই কথা—এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার জন্য এবার চেয়ারম্যান হিসেবে তাঁরা কাবিরকে ছাড়া অন্য কাউকে ভাবছেন না।বক্তারা বলেন, জনতার এই স্বতঃস্ফূর্ত ঢলই প্রমাণ করে, কাবির হোসেন কাঙ্গাল শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এখন এই অঞ্চলের মানুষের আস্থার প্রতীক।অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।