শ্রীমঙ্গলের সময়

আমার একার পক্ষে নির্বাচন করা সম্ভব না-ইমরান হাসান খোকা

রাজনীতি · 2026-10-29T06:53:03.000000Z · ফরিদ মিয়া

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেরলার রাজগাতী ইউনিয়নে নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইমরান হাসান খোকা।
বুধবার রাতে বড়াইল বাজারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুস সালাম শেখ।সাবেক ইউপি সদস্য বাহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিরাজুল ইসলাম কিরণ, এমদাদুল হক কাজল মিয়া, ফজলুল হক, হান্নান মিয়া, ইদু মিয়া, সোয়াদ মিয়া, জামাল মিয়া, জিলু মিয়া ও মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় ইমরান হাসান খোকা বলেন, আপনারা পাশে না থাকলে আমার একার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। আমি আপনাদের ভালোবাসা ও আস্থা নিয়ে রাজনীতি করতে চাই।
তিনি আরও বলেন, দলীয় সমর্থন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে গরিব-দুঃখী, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবার জন্য আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কৃষকদের সহায়তা, নাগরিক সেবা সহজীকরণ এবং দরিদ্র মানুষের কল্যাণে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত