শ্রীমঙ্গলের সময়

বড়দিনে জন্য ২ কোটি টাকা চেয়েছিল অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

জাতীয় · 2026-11-03T15:31:00.000000Z · ডেস্ক রিপোর্ট

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপন উপলক্ষে এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে দুই কোটি টাকা অনুদান চেয়েছিল খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। তবে আবেদনের চেয়ে এক কোটি টাকা বেশি, মোট তিন কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত ২ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো এ-সংক্রান্ত সারসংক্ষেপে তিন কোটি টাকা অনুদান দেওয়ার বিষয়ে অনুমোদন দেন সরকারপ্রধান। আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন ২০২৬’ উদযাপনের জন্য এ অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো সারসংক্ষেপে বলা হয়, বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিশেষ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয়।

সারসংক্ষেপে চলতি বছর বড়দিন উদযাপনের জন্য দুই কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এ অর্থ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অনুকূলে বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদন চাওয়া হয়। তবে প্রস্তাবিত দুই কোটি টাকার পরিবর্তে তিন কোটি টাকা অনুদান দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রস্তাব অনুযায়ী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে অনুদানের অর্থ বিতরণের নির্দিষ্ট সময় বা খাতভিত্তিক ব্যয়ের বিস্তারিত তথ্য সারসংক্ষেপে উল্লেখ করা হয়নি।

আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করবেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত