শ্রীমঙ্গলের সময়

৫৩ জেলায় ৮ পদে ১১৬৯ জনের নিয়োগ, ইউনিয়নেই কাজের সুযোগ

শিক্ষা · 2026-10-30T08:51:00.000000Z · ডেস্ক রিপোর্ট

একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে প্রস্তাবিত প্রকল্পে জনবল নিয়োগ দেবে ই-জোন এইচ আর এম লিমিটেড। আটটি পদে মোট ১ হাজার ১৬৯ জন নিয়োগ দেওয়া হবে। মাঠপর্যায়ে ৫৩টি জেলায় পাঁচ ধরনের পদে এবং ঢাকায় প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের তিন ধরনের পদে কর্মী নেওয়া হবে।

নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ই-জোন এইচআরএম লিমিটেড। প্রতিষ্ঠানটি পৃথক ৮টি পদে মোট ১ হাজার ১৬৯ জন কর্মী নিয়োগ দেবে। একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পে এ নিয়োগ দেওয়া হবে।

প্রকল্পের আওতায় দেশের ৫৩টি জেলায় মাঠপর্যায়ে ৫টি পদে এবং ঢাকায় অবস্থিত প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে ৩টি ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে। পদভেদে নির্বাচিত প্রার্থীদের বেতন ৩২ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২ নভেম্বর।

প্রতিষ্ঠানের নাম: ই-জোন এইচ আর এম লিমিটেড

পদের সংখ্যা: ৮ পদে ১১৬৯ জন

কাজের ধরন: চুক্তিভিত্তিক (আউটসোর্সিং), ১৬-১৮ মাস (প্রস্তাবিত)।

১. পদের নাম: ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর

পদের সংখ্যা: ২৬

বেতন-ভাতা: ৭০,০০০-৮০,০০০ টাকা।

কর্মস্থল: জেলা পর্যায়।

২. পদের নাম: উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর

পদের সংখ্যা: ২০০

বেতন-ভাতা: ৪০,০০০-৪৫,০০০ টাকা।

কর্মস্থল: উপজেলা পর্যায়।

৩. পদের নাম: ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর

পদের সংখ্যা: ৮০০

বেতন-ভাতা: ৩২,০০০-৩৫,০০০ টাকা।

কর্মস্থল: ইউনিয়ন পর্যায়।

৪. পদের নাম: ডাটা কোয়ালিটি মনিটর

পদের সংখ্যা: ২৬

বেতন-ভাতা: ৪৫,০০০-৫০,০০০ টাকা।

কর্মস্থল: জেলা পর্যায়।

৫. পদের নাম: ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর

পদের সংখ্যা: ৯২

বেতন-ভাতা: ৩৫,০০০-৩৮,০০০ টাকা।

কর্মস্থল: জেলা পর্যায়।

৬. পদের নাম: ডাটা মনিটরিং এক্সিকিউটিভ

পদের সংখ্যা: ২১

বেতন-ভাতা: ৫০,০০০-৬০,০০০ টাকা।

কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৭. পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট-সিস্টেম অপারেশনস

পদের সংখ্যা: ২

বেতন-ভাতা: ১,২০,০০০-১,৩০,০০০ টাকা।

কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৮. পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট

পদের সংখ্যা: ২

বেতন-ভাতা: ৫০,০০০-৫৫,০০০ টাকা।

কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত