শ্রীমঙ্গলের সময়

বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

সারাদেশ · 2026-11-03T15:25:00.000000Z · ডেস্ক রিপোর্ট

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার তদন্তে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বিটিভি ভবনের সামনে এ ঘটনা ঘটে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. জাহাঙ্গীর হোসেন জানান, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। ফুটেজ পর্যালোচনার মাধ্যমে ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা করা হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত