পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও সমাবেশ
সারাদেশ · 2026-11-03T18:31:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোপালগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যানারে শহরের নির্ধারিত স্থানে এই কর্মসূচি পালিত হয়।জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামানযুগ্ম আহ্বায়ক শেখ বোরহান উদ্দিনসদস্য সচিব শেখ আকবর হোসেনবীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন প্রমুখ।বক্তাদের বক্তব্য ও হুঁশিয়ারি:মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের প্রতি এমন অসম্মান এবং জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক ও গর্হিত অপরাধ। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায়, আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেন।ঘটনার প্রেক্ষাপট:সম্প্রতি পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন সম্পন্ন করার সময় বাধা সৃষ্টির ঘটনা ঘটে। এই অমানবিক ঘটনা দেশজুড়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।