বাকেরগঞ্জে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন: প্রধান অতিথি এমপি আবুল হোসেন খান
সারাদেশ · 2026-11-06T10:30:00.000000Z · সিনিয়র রিপোর্টার
বরিশালের বাকেরগঞ্জে গর্ভবতী নারী ও সাধারণ রোগীদের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ‘নিউ লাইফ মেডিকেল সার্ভিস’-এর উদ্যোগে আয়োজিত এই কল্যাণমুখী কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি, স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় এক অনাড়ম্ভর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান মাওলানা মো. নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পালবাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনউপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়াপৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহীনসেলিনা হোসেন বাবলীউপজেলা ইসলামী আন্দোলনের আমির অধ্যাপক মাওলানা মো. ফিরোজ আলমউপজেলা (পশ্চিম) ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কাওসার আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সেবা পাবেন যেভাবে:আয়োজক সূত্রে জানা যায়, মাসব্যাপী চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে গর্ভবতী নারী এবং সাধারণ রোগীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। আর্থিক অসচ্ছলতা ও দূরত্বের কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, এই ক্যাম্পের মাধ্যমে তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ নিতে পারবেন।নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল। তাদের মতে, প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।