শুভ জন্মদিন: সাংবাদিক মো. জহিরুল ইসলাম
সারাদেশ · 2026-11-11T08:57:43.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
আজ ১১ নভেম্বর, সামাজিক সংগঠন ‘জাগরণ’-এর প্রতিষ্ঠাতা এবং ‘দৈনিক তৃতীয় মাত্রা’-র জেলা প্রতিনিধি মো. জহিরুল ইসলামের শুভ জন্মদিন।
শুভ এই দিনে ‘শ্রীমঙ্গলের সময়’ পরিবার ও সম্পাদনা পর্ষদের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হচ্ছে।
মো. জহিরুল ইসলাম পেশাগত দায়িত্বশীলতার পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব-এর কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক, শ্রীমঙ্গল থিয়েটারের নাট্যকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে স্থানীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর আগামী দিনগুলো আরও গৌরবময় ও আনন্দদায়ক হোক—এই কামনা আমাদের।
পরিচালক/সম্পাদক, শ্রীমঙ্গলের সময়