শ্রীমঙ্গলের সময়

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গোপালগঞ্জে শহর সমাজসেবা অফিসের সেমিনার

সারাদেশ · 2026-10-29T16:59:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃজনে 'গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের অংশীদারিত্ব' শীর্ষক একটি গুরুত্বপূর্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।​আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপালগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের ‘মধুমতি সম্মেলন কক্ষে’ এ সেমিনারের আয়োজন করে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়।​সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন।​সেমিনারে আমন্ত্রিত অতিথি ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন:​শোভন সরকার – অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গোপালগঞ্জ​মিজানুর রহমান – সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জ​সমগ্র সেমিনারটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা।​সেমিনারে বক্তারা উল্লেখ করেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগগুলোকে কাজে লাগিয়ে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে বিশ্বমানের উদ্যোক্তা তৈরি এবং নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে শহর সমাজসেবা কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।​সেমিনারে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত