গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন-এপিসি
সারাদেশ · 2026-11-17T04:42:00.000000Z · ডেস্ক রিপোর্ট
গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রমে ড্রোন ও এপিসি ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমে ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি এপিসি ব্যবহার করা হচ্ছে।