শ্রীমঙ্গলের সময়

কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-15T07:41:54.000000Z · স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে আদালতের নিরাপত্তা, যথাসময়ে তদন্ত সম্পন্ন করা, ভুক্তভোগীদের চিকিৎসা সনদ যথাসময়ে আদালতে উপস্থাপন এবং মামলা দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

কনফারেন্সে বক্তব্য দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ এবং পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক।

কনফারেন্সে পুলিশ সুপারের প্রতিনিধি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইন বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি এ বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত