শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল খাঁনের উদ্যোগে যুক্তরাজ্যে দাতা সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত
সিলেটের খবর · 2026-11-15T11:38:06.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ
শমশেরনগর হাসপাতালের পলিসি মেকার ময়নুল ইসলাম খাঁনের উদ্যোগে বৃটেনে বসবাসরত হাসপাতালের দাতা সদস্যদের নিয়ে এক আন্তরিক মিলনমেলা (গেট টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (১৪ নভেম্বর) পশ্চিম লন্ডনের ওয়েম্বলিস্থ ময়নুল ইসলাম খাঁনের বাসভবনে এই মিলনমেলার আয়োজন করা হয়। তাঁর আমন্ত্রণ ও আতিথেয়কতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বরেণ্য কূটনীতিক গিয়াস উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটির বন্ধু কে এম আবু তাহের চৌধুরী।দুপুরে শুরু হওয়া এই প্রাণবন্ত আড্ডা ও মিলনমেলা চলে মধ্যরাত অবধি। পুরো অনুষ্ঠানজুড়ে উপস্থিত অতিথিরা খোশগল্প ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি শমশেরনগর হাসপাতালের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভূরিভোজ এবং হরেক রকমের মুখরোচক মিষ্টান্নের আয়োজন, যা উপস্থিত সবার মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।মিলনমেলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশবাদী আন্দোলন অমরাবতীর চেয়ারম্যান শেবুল চৌধুরী, কমিউনিটি লিডার শহীদুজ্জামান চৌধুরী তপন, শমশেরনগর হাসপাতালের ভূমিদাতা সারোয়ার জামান রানা, দানবীর ফায়জুল হক, মিডিয়া ব্যক্তিত্ব নোমান আল মনসুর, সালাম খান, এম এ রহিম, এ কে এম জিল্লুল হক, ড. সৈয়দ মাসুম, সৈয়দ সোহেল আহমেদ, শওকত চৌধুরী, আলাউর রহমান খান শাহীন, অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহিব চৌধুরী, জুয়েল আহমদ তরফদার, খন্দকার নিপু, আব্দুল মুত্তালিব লিটন, মুস্তাক আহমেদ, নজরুল ইসলাম খাঁন (১), নজরুল ইসলাম খাঁন (২), বদরুল ইসলাম, শওকত খান, জাহাঙ্গীর খান, আমিনুর রহমান লিটন, রমিজ আলী, কুতুব আলী, শেখ শামীম শাহেদ প্রমুখ। এছাড়া বৃটেনে বসবাসরত শমশেরনগর হাসপাতালের অন্যান্য দাতা সদস্যবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।