শ্রীমঙ্গলের সময়

নোয়াখালীতে তা'লীমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে মুয়াল্লিম ও মুয়াল্লিমা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-07T13:08:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


পবিত্র কুরআনের শিক্ষা বিস্তার, সহিহ তিলাওয়াতের প্রসার এবং আদর্শ সমাজ গঠনের প্রত্যয়ে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ‘মুয়াল্লিম ও মুয়াল্লিমা সম্মেলন–২০২৬’।​আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী জেলা শাখার আয়োজনে এ সম্মেলন সম্পন্ন হয়।​সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তা'লীমুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আবদুল হালিম সাহেব।​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:​মাওলানা আলা উদ্দিন — সমন্বয়ক, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল।​জনাব ইসহাক খন্দকার — প্রধান উপদেষ্টা, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী জেলা।​জনাব আবদুর রহিম — কেন্দ্রীয় প্রধান উস্তাদ, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, বাংলাদেশ।​মাওলানা সাঈদ আহমেদ — উপদেষ্টা, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী জেলা।​মাওলানা বোরহান উদ্দিন — উপদেষ্টা, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী জেলা।​মাওলানা মেছবাহ উদ্দিন — উপদেষ্টা, তা'লীমুল কুরআন ফাউন্ডেশন, নোয়াখালী জেলা।​এছাড়াও সম্মেলনে বিভিন্ন জেলা ও উপজেলার সম্মানিত উপদেষ্টা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​তা'লীমুল কুরআন ফাউন্ডেশন নোয়াখালী জেলার সভাপতি মাওলানা ছাইফ উল্লাহ-এর সভাপতিত্বে সম্মেলনে বক্তারা বলেন, সমাজে কোরআনের আলো ছড়িয়ে দিতে এবং নৈতিকতাসম্পন্ন আদর্শ জাতি গঠনে মুয়াল্লিম ও মুয়াল্লিমাদের ভূমিকা অনস্বীকার্য। তাদের কাজের গতিশীলতা বাড়াতে এবং শিক্ষার মান আরও উন্নত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব অপরিসীম।​সম্মেলন শেষে পবিত্র কুরআনের শিক্ষা প্রসারে নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত