শ্রীমঙ্গলের সময়

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫, প্রাইভেটকার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা জব্দ

সারাদেশ · 2026-11-07T07:02:34.000000Z · সিনিয়র রিপোর্টার


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৫ বোতল 'MAKDRYL' নামক মাদক, ২ ক্যান 'MAXIMUS X-STRONG' বিয়ার, একটি প্রাইভেটকার এবং নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদকের বিস্তার রোধে এ অভিযান চালানো হয়।​সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মামুনুর রশিদের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অভিযানটি পরিচালিত হয়।​পুলিশ জানায়, তলতলা বাজার এলাকায় অবস্থানকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জামপুর ইউনিয়নের পেরাব গ্রামে শহিদুল্লাহর বাড়ির সামনের ইটের রাস্তার ওপর অভিযান চালিয়ে এই ৫ জনকে আটক করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন—​ইব্রাহীম (৩৪): কাঞ্চন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ​মো. রাজু (৩৫): কোনাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ​মো. আলম হোসেন (৩৪): বন্দবাড়ী, ফুলগাজী, ফেনী​মো. নাসিম (৩৮): মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ​শহিদুল ইসলাম (৩৮): চাঁনপুর, বন্দর, নারায়ণগঞ্জ​অভিযানকালে আসামিদের তল্লাশি করে উল্লেখিত মাদকের পাশাপাশি একটি সাদা রঙের ২০১৫ মডেলের ‘হন্ডা ভেজেল’ (Honda Vezel) প্রাইভেটকার এবং কফি রঙের রেক্সিনের ব্যাগে সংরক্ষিত নগদ ৫ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।​সোনারগাঁ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত