শ্রীমঙ্গলের সময়

নরসিংদীতে বাসা ভাড়া নিয়ে পর্ণোভিডিও তৈরি ও আন্তর্জাতিক সাইটে বিক্রি: মূল হোতা আটক

সারাদেশ · 2026-11-07T07:21:41.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


​নরসিংদীতে নিজের স্ত্রীসহ পরিবারের সদস্যদের ব্ল্যাকমেল বা প্রলোভনে ফেলে পর্ণোভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্ণো সাইটে বিক্রির চাঞ্চল্যকর অভিযোগে গিয়াস উদ্দিন মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।​পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।​গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।​জেলা গোয়েন্দা ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার ইসলাম সিএনজি সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়েছিলেন। সেখানে তিনি নিজের স্ত্রী, মেয়ে, শালী এবং ভাগ্নির আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করতেন। পরবর্তীতে সেই অশ্লীল ভিডিওগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন তিনি। এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টেও একাধিক সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে গোয়েন্দা বিভাগ।​পুলিশ ও গোয়েন্দা সূত্র আরও জানায়, প্রশাসনের নজরদারি এড়াতে সম্প্রতি ওই পরিবারটি মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করে। সে অনুযায়ী তারা পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটনের একটি নবনির্মিত ভবনে বাসা বদল করছিলেন।​গোপন সূত্রে এই খবর পেয়ে এনএসআইয়ের একটি বিশেষ দল তাদের মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করে। পরবর্তীতে পলাশ থানা পুলিশের সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়।​পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, অভিযুক্তের বাসা থেকে পর্ণোগ্রাফি সংক্রান্ত বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এই জঘন্য অপরাধের সাথে পরিবারের বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত