শ্রীমঙ্গলের সময়

ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

সারাদেশ · 2026-11-16T06:27:09.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জহিরুল ইসলাম রুবেল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গাবরবোয়ালী ভিতরের মোড় এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রুবেল গাবরবোয়ালী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই রাতে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গত ২১ অক্টোবর ঈশ্বরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা মামলার আসামি হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, ১৯৯৫ সালে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন রুবেল। তবে ওই মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের জানা নেই বলে উল্লেখ করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত